Friday, June 19, 2026

অসমের বিজেপি নেতা অর্থমন্ত্রী হিমন্ত বলে দিলেন মানি না এনআরসি

Date:

Share post:

এনআরসি নিয়ে এবার বিজেপিতেই মতভেদ, এবং প্রকাশ্যে। অসমের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা সাফ জানালেন, অসম সরকার এনআরসি মানে না। অবিলম্বে বাতিল করুক কেন্দ্র। তাঁর বক্তব্য, অসম বিজেপি এবং অসম সরকার মনে করে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হাজেল নির্ভুলভাবে প্রয়োগ করা হয়নি। এদের কাজে অসমের মানুষ ক্ষুব্ধ। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি, অসমের এনআরসি বাতিল করা হোক। গোটা দেশে লাগু হলে তখন অসমেও করা হোক।একজনের ভুলের খেসারত কেন অসম সরকার দেবে? কেউ ন্যায্য বিচার পায়নি। উল্লেখ্য, অসমে এনআরসি তালিকা প্রকাশের পর দেখা যায়, ১৯ লক্ষের নাম তালিকায় নেই। এ নিয়ে জনমানসে ব্যাপক ক্ষোভ। এবার সেই ক্ষোভ বেরিয়ে এল অসমের বিজেপি নেতার মুখ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী এর উত্তর কী দেন সেটাই দেখার।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...