Saturday, June 6, 2026

ভাই প্রেসিডেন্ট হয়েই প্রধানমন্ত্রী পদে ঘোষণা করলেন দাদার নাম! শ্রীলঙ্কা এখন রাজাপক্ষ পরিবারের হাতেই

Date:

Share post:

সদ্য বিপুল ভোটে জিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষাসচিব গোতোবয়া রাজাপক্ষ। আর এবার সেই প্রেসিডেন্টই দেশের প্রধানমন্ত্রী পদে ঘোষণা করলেন সহোদর দাদা মাহিন্দা রাজাপক্ষর নাম! যে দাদা নিজেই আবার শ্রীলঙ্কার দুবারের প্রেসিডেন্ট ছিলেন। এমন নজিরবিহীন ঘটনাই ঘটতে চলেছে ভারতের দক্ষিণপ্রান্তের দ্বীপরাষ্ট্রটিতে। ঘটনাচক্রে এই রাজাপক্ষ পরিবার আবার চিনের ঘনিষ্ঠ। ফলে শ্রীলঙ্কার দুই শীর্ষ প্রশাসনিক পদে চিন-ঘনিষ্ঠ রাজাপক্ষ ভাইয়েরা আসীন হওয়ার পর তা ভারতের জন্য হয়তো খুব স্বস্তিদায়ক নয়। যদিও খুব শিগগিরই শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্ট গোতোবয়া রাজপক্ষ ভারত সফরে আসবেন বলে সরকারি সূত্রে খবর।

বুধবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতোবয়া রাজাপক্ষ দেশের প্রধানমন্ত্রী পদে দাদা মাহিন্দার নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষর। 74 বছর বয়সী দাদা মাহিন্দাকে শপথ বাক্য পাঠ করাবেন 70 বছরের ভাই প্রেসিডেন্ট গোতোবয়া, যা সাম্প্রতিক কালের এক অভূতপূর্ব ঘটনা। প্রধানমন্ত্রী পদে শপথের পর মাহিন্দা নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

প্রসঙ্গত, বুধবার দেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে তাঁর পদত্যাগের ঘোষণা করেন। জাতির উদ্দেশে ভাষণে বিক্রমসিংঘে জানান, যেহেতু তাঁর দল প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষর কাছে পর্যুদস্ত হয়েছে তাই নতুন প্রেসিডেন্টকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করছেন। ফলে আগামী বছরের অগাস্টে সংসদ নির্বাচনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিক্রমসিংঘের স্থলাভিষিক্ত হচ্ছেন রাজাপক্ষ।

 

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...