Saturday, June 20, 2026

শেখ হাসিনাকে বাইসাইকেল আমদানির প্রস্তাব মমতার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির বিষয়ে নাকি আগ্রহ প্রকাশ করেছেন। মমতা বৈঠকে হাসিনাকে বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গে সাইকেল রপ্তানির এই সুযোগটি বাণিজ্যিক ভাবে কাজে লাগাতেই পারে।’

শুক্রবার দক্ষিণ কলকাতার তাজ বেঙ্গল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বৈঠকে মুখমন্ত্রী সাইকেলের বিষয়ে দুটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের সাইকেল প্রুস্তুতকারকরা যৌথভাবে পশ্চিমবঙ্গে বাইসাইকেলের কারখানা তৈরি করতে পারেন। তাঁর সরকার এই ব্যাপারে জমি বরাদ্দ করবে। আর দ্বিতীয়ত, বাংলাদেশের বিনিয়োগকারীরা সীমান্তবর্তী এলাকাগুলোতে এই ধরনের কারখানা স্থাপন করতে পারেন। এতে পরিবহন খরচ অনেকটাই কমে যাবে।

একই সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পকারখানার ওপর সহযোগিতার বিষয়ে গুরুত্বা আরোপ করেন।

মমতা শেখ হাসিনাকে তাঁদের সমাজকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান। বাংলার মুখ্যমন্ত্রী ঘণ্টাখানেকের এই বৈঠকে উল্লেখ করেন, ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ ৮ শতাংশ জিডিপি লাভ করেছে।

অন্যদিকে, শেখ হাসিনা মমতাকে সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির বিষয়ে অবহিত করেন। তিনি দেশে শিক্ষাখাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

যদিও বৈঠক শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয় বিস্তারিত কিছু বলেননি মমতা কিংবা হাসিনা। তাঁরা দু’জনেই তাজ বেঙ্গলের এই সাক্ষাৎকারকে নেহাতই সৌজন্যমূলক এবং বন্ধুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করেন।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...