Sunday, March 29, 2026

শিবসেনার আর্তনাদ, আমাদের পিছন থেকে ছুরি মারল এনসিপি!

Date:

Share post:

বিজেপির মহাকৌশলে কুপোকাত শিবসেনা। বিজেপির সঙ্গে জোট ভেঙে এনসিপি, কংগ্রেসের সঙ্গে জোট করার পরিণতিতে তাদের ‘আমও গেল, ছালাও গেল।’

শনিবার সকালে মহারাষ্ট্রে মহা-চমকের পরই শুরু হয়েছে পারস্পরিক দোষারোপের পালা। ‘শ্যামও গেল কুলও গেল’ অবস্থা শিবসেনার। বিজেপির সঙ্গে টক্করের এই পরিণতির পর শিবসেনার রাজনৈতিক ভবিষ্যত এখন সবচেয়ে ঘূর্ণির মুখে। দলের যেসব বিধায়ক বিজেপির সঙ্গে জোটের পক্ষপাতী ছিলেন তাঁদের দলত্যাগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মহা-চমকের ধাক্কায় ক্রুদ্ধ শিবসেনা শীর্ষ নেতৃত্ব এবার এনসিপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এনসিপি আমাদের সঙ্গে বেইমানি করল। আমাদের পিছন থেকে ছুরি মারা হয়েছে। রাজনীতিতে এই নোংরামো অকল্পনীয়। এনসিপির কিছু নেতা মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজেদের বিজেপির কাছে বিকিয়ে দিয়েছেন।

Related articles

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...