Saturday, March 21, 2026

অজিত পাওয়ারের তিন ট্যুইট ঘিরে জল্পনা তীব্র মহারাষ্ট্রের রাজনীতিতে

Date:

Share post:

আস্থা ভোটের কথা ভেবে সচেতনভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা? নাকি এর পিছনে আরও বড় কোনও কৌশল? এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার যখন দাবি করছেন ফড়নবিশ সরকার টিঁকবে না, শিবসেনা, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এনসিপি মহারাষ্ট্রে সরকার গড়বে তখন শারদের ভাইপো অজিত পাওয়ারের তিন ট্যুইট ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে এরপর আস্থা ভোটের সময় ঠিক কী করবেন এনসিপি বিধায়করা? পাওয়ার পরিবারের দ্বন্দ্বের আবহে ফ্লোর টেস্টের সময় কার পক্ষে থাকবেন তাঁরা?

রবিবার অজিত পাওয়ারের ট্যুইটার প্রোফাইলে ‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী’ পরিচয়টি নতুন সংযোজিত হয়। এরপর বিকেল চারটেয় পরপর তিনটি ট্যুইট করেন জুনিয়র পাওয়ার। একটিতে তিনি লিখেছেন, ভয় পাবেন না। সব কিছু ঠিকঠাক আছে। যারা সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। অন্য ট্যুইটে অজিত পাওয়ারের বার্তা, আমি এনসিপিতেই আছি, এনসিপিতেই থাকব। আমার নেতা হলেন শারদ পাওয়ার। আরেকটি ট্যুইটে অজিত লিখেছেন, বিজেপি ও এনসিপি জোট মহারাষ্ট্রে স্থায়ী সরকার গঠনের মাধ্যমে জনকল্যাণের কাজ করবে।

আগামীকাল সকালে সুপ্রিম কোর্টে জমা পড়বে অজিত পাওয়ারের চিঠি, যেখানে রয়েছে এনসিপি বিধায়কদের স্বাক্ষর। তার আগে বিজেপি-এনসিপি জোট এবং শারদ পাওয়ারের উপর আস্থা প্রকাশ করে খেলা জমিয়ে দিলেন অজিত পাওয়ার। পরিকল্পিতভাবে আদালতেও বার্তা দিতে চান যে তিনি এনসিপিতেই আছেন।

আরও পড়ুন-মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিজেপি, আজ কী হল জেনে নিন

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...