Sunday, June 21, 2026

৪ তারিখই ভাটপাড়ায় অনাস্থা, ঘোষণা জ্যোতিপ্রিয়র

Date:

Share post:

অনাস্থা আনার কথাই ছিল। এবার দিনও ঘোষণা করে দিল তৃণমূল। ৪ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব অনা হচ্ছে বলে জানিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। তারপরে শাসকদলের শিবিরে তিনি ভাঙন ধরান বলে অভিযোগ।

তবে কিছুদিন পর থেকেই প্রেক্ষাপট বদলাতে থাকে। বিজেপির হাত থেকে পুরসভাগুলি পুনর্দখল করতে শুরু করে তৃণমূল। এমনকী, বিজেপিতে যাওয়া ১২জন কাউন্সিলরও ফিরে আসেন। এর জেরে ভাটপাড়া পুরসভায় তাদের কাউন্সিলর সংখ্যা ১৭ বলে দাবি শাসকদলের। সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভায় বিজেপির কাউন্সিলর ১৪ ও সিপিআইএমের ১। এই পরিস্থিতিতে ৪ ডিসেম্বর বিজেপি পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...