Sunday, April 12, 2026

‘কলকাতা চমৎকার’, পিঙ্ক টেস্ট জিতে ট্যুইট কোহলির

Date:

Share post:

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট জিতে নিয়েছে ভারত। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে এই ঐতিহাসিক টেস্ট জয় ভারতের ক্রিকেটীয় ইতিহাসে এক নয়া নজির, তা বলাই যায়। আর তিলোত্তমার বুকে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলে জয় পাওয়ায় শহর কলকাতাকে ‘চমৎকার’ বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তৃতীয় দিন খেলা শুরুর ৪৫ মিনিট পরেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এর ফলে এক ইনিংস ও ৪৬ রানে জয় হয় টিম ইন্ডিয়ার। আর ম্যাচ শেষে নিজেদের জয়ের মুহূর্তের কিছু ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন বিরাট।

আর সেই পোস্টের ক্যাপশনে ক্যাপ্টেন কোহলি লেখেন, ‘কলকাতা ভীষণ ভাল, চমৎকার। অপূর্ব এই শহর এবং অপূর্ব এই শহরের মানুষজন। অসাধারণ অনুভূতি। এই মুহূর্তকে সামনে নিয়ে আমাদেরে এবার এগিয়ে যাওয়ার পালা।’ বিরাটের এই ট্যুইট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...