Monday, March 30, 2026

নজিরবিহীন সিদ্ধান্ত, ইডেন টেস্টের শেষ ২ দিনের টিকিটের টাকা ফেরত দেবে সিএবি!

Date:

Share post:

ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের পর নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে সিএবি। অপরিণত বাংলাদেশের বিরুদ্ধে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে ম্যাচ। বিরাট ব্রিগেডের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে মুশফিকুর রহিমরা।

তা নিয়ে ক্রিকেটপ্রেমীরা উল্লাসিত ও গর্বিত হলেও টিকিট কেটে দু’দিন খেলা দেখতে না পাওয়ার দুঃখ কিন্তু থেকেই গিয়েছে। যাঁরা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছিলেন, এবার তাঁদের সেই দুঃখের ভার কিছুটা লাঘব করতে এগিয়ে এল সিএবি। নজিরবিহীনভাবে ওই দু’দিনের টিকিটের টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কীভাবে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে তা পরে জানানো হবে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...