Sunday, June 21, 2026

তিন দলের মহা-প্যারেড কি কোর্টকেও বার্তা দেওয়ার চেষ্টা?

Date:

Share post:

আগামীকাল সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে বিচারপতি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চ। তার আগের দিন সন্ধেয় মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে সংখ্যাগরিষ্ঠ বিধায়ককে হাজির করিয়ে জনসমক্ষে তিন দলের শক্তি-প্রদর্শন কি প্রকারান্তরে কোর্টকেও বার্তা দেওয়ার চেষ্টা? আদালতে তিন দলের আইনজীবীরা সওয়াল করেছেন, অজিত পাওয়ারের সমর্থনের চিঠিতে নাম থাকা বিধায়করা জুনিয়র পাওয়ার নয়, আছেন তিন দলের জোটেই। অর্থাৎ তিন দলের জোটেই আছেন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। তাই তাঁরাই সরকার গড়ার প্রকৃত দাবিদার। কোর্টে ও রাজ্যপালের কাছে এই দাবি জানানোর পর মহা-প্যারেডের আয়োজন করে নিজেদের দাবির সপক্ষে প্রমাণ সর্বসমক্ষে তুলে ধরতে চায় শিবসেনা, এনসিপি, কংগ্রেস। আদালতের রায় আসার আগে শক্তি-প্রদর্শন করে জোট নেতারা বোঝাতে চাইছেন ফড়নবিশ সরকারের কাছে আদৌ প্রয়োজনীয় সংখ্যা নেই। বিজেপি সরকার সংখ্যালঘু।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...