Sunday, April 12, 2026

হকি ফাইনাল নিয়ে ধুন্ধুমার রাজধানী

Date:

Share post:

নেহেরু কাপ হকি ফাইনাল নিয়ে উত্তপ্ত দিল্লির জাতীয় স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই ফাইনালিস্ট পাঞ্জাব পুলিশ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এমনকি এই বাদানুবাদ হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। গোটা ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ম্যাচ চলাকালীন তীব্র বচসায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায়, মাঠের একপ্রান্তে ঝামেলা শুরু করেন খেলোয়াড়রা। তারপর হাতাহাতিতে জড়ান তাঁরা। এই ঘটনায় একজন মাটিতে লুটিয়ে পড়েন। তবে ঠিক কী নিয়ে বচসা শুরু হয়, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

তবে এমন ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। আর সেই কারণেই ক্ষুব্ধ আইওএ। গোটা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে হকি ইন্ডিয়াকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইওএ প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা এ বিষয়ে বলেন, ‘‌অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন দল এবং তাদের অযোগ্য ম্যানেজমেন্ট। দুর্বল এবং মেরুদণ্ডহীন আয়োজক কমিটির জন্য হকির নাম খারাপ হচ্ছে। নষ্ট হচ্ছে ভাবমূর্তি। হকি ইন্ডিয়া এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক।’‌ এখন কী কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...