Saturday, April 18, 2026

১২ বছর বয়সী বালক পেল ডেটা সাইন্টিস্টের চাকরি! কিন্তু কীভাবে?

Date:

Share post:

বয়স মাত্র ১২ বছর। হায়দরাবাদের শ্রী চৈতন্য স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। এই বয়সে কিশোর পেল একা চাকরি। তাও আবার যে সে চাকরি নয়। একটি সফটওয়ার কোম্পানিতে ডেটা সাইন্টিস্টের চাকরি। জানা গিয়েছে, কিশোরের নাম সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি। সে শ্রী চৈতন্য স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। সেভেনে পড়াকালীনই সিদ্ধার্থ মোন্তাজিন স্মার্ট বিজনেস সলিউশন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে ডেটা সাইন্টিস্টের চাকরিতে সুযোগ পায়।

সিদ্ধার্থ জানিয়েছে, “আমার বয়স ১২ বছর এবং আমি ডেটা সাইন্টিস্ট হিসেবে মোন্তাজিন স্মার্ট বিজনেস সলিউশন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আমি শ্রী চৈতন্য স্কুলে ক্লাস সেভেনে পড়ি।” এর সঙ্গে সে আরও জানিয়েছে, “সফটওয়্যার কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে আমার অণুপ্রেরণা তন্ময় বক্সি। সে খুব কম বয়সেই গুগুল-এ ডেভলপার হিসেবে চাকরির সুযোগ পেয়েছিল।”

পাশাপাশি নিজের বাবাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কিশোর। কোডিংয়ের প্রতি তার এই আগ্রহ যে তার বাবাই তার মধ্যে জাগিয়ে তুলেছিল। সে জানিয়েছে,” যে ব্যক্তি আমাকে এই বয়সে চাকরি পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে সে আমার বাবা। তিনি আমাকে নানান বায়োগ্রাফি দেখিয়েছিলেন এবং আমাকে কোডিং শিখিয়েছিলেন। আজ আমি যা কিছু সবটাই তাঁর জন্য।” পাশাপাশি সিদ্ধার্থ স্বীকার করে নিয়েছে, অফিস করা ও একই সঙ্গে স্কুলে যাওয়া খুব জটিল। কিন্ত তার বাবা-মা ও কোম্পানি তাকে এই বিষয়ে সাহায্য করেছে এবং করছে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...