Sunday, April 12, 2026

মহারাষ্ট্রের মহাননাটকের অন্তিম পর্ব, পদত্যাগ করলেন ফড়নবিশও

Date:

Share post:

প্রথমে অজিত পাওয়ার। তার আধ ঘন্টার মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে মহারাষ্ট্রের মহানাটকের কার্যত যবনিকা টানলেন দেবেন্দ্র ফড়নবিশ। আড়াইটে নাগাদ আজিত পদত্যাগ পত্র দিয়ে আসেন দেবেন্দ্রকে। জানিয়ে আসেন এই সরকারের সঙ্গে তিনি থাকতে পারছেন না। পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবিশ বলেন, ‘ভোটে আমরা লড়েছিলাম শিবসেনার সঙ্গে জোট করে। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর নতুন দাবি করতে আরম্ভ করে শিবসেনা, যা কখনওই আমাদের মধ্যে আলোচনা হয়নি। হিসাব করলে দেখা যাবে শিবসেনার জন্য আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। কিন্তু আমরা কার্যত ৭০% আসনে জিতেছি। শিবসেনা যখন আমাদের কাছ থেকে সরে গিয়েছে, তখন অজিত পাওয়ার এসে আমাদের সঙ্গে যোগ দেন। সেই কারণে আমরা সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অজিত পাওয়ার আজ পদত্যাগ করায় এনসিপি’র সমর্থন পাওয়ার পরিস্থিতি আর রইল না। আমরা এখন থেকে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করব। তবে আপনারা অটোর তিন চাকার কথা জানেন তো! কোনও একটি চাকায় সামান্য হাওয়া কম থাকলে কিন্তু সরকার চলে না। এই সরকারের ক্ষেত্রেও তেমনটি হবে। আর একবার জানাচ্ছি, শিবসেনার নেতৃত্বে সরকার হোক, শুভেচ্ছা রইল। কিন্তু আমাদের নেতা অমিত শাহের সঙ্গে শিবসেনার আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের কোনও শর্ত হয়নি। সবটা বানানো কথা।’

ফলে আগামিকালের আস্থা ভোট নিয়মতান্ত্রিক হয়ে রইল। উদ্ধব ঠাকরে কালই সম্ভবত মুখ্যমন্ত্রী হচ্ছেন। দেখার বিষয় অজিত সেখানে স্থান পান কিনা!

Related articles

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...