Sunday, June 7, 2026

দিল্লি, হায়দরাবাদ, বক্সার, উন্নাও, ধর্ষণকারীদের পাশবিকতা চলছে

Date:

Share post:

যে উন্নয়ন ধর্ষণকাণ্ড নিয়ে এক সময় উত্তাল হয়েছিল দেশের রাজনীতি সেই কাণ্ডে অভিযুক্তরা জামিন পেয়ে ধর্ষিতাকে তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল। উত্তরপ্রদেশের উন্নাওয়ের এই ঘটনা ফের বুঝিয়ে দিল নির্ভয়া কিংবা হায়দরাবাদের ঘটনার পর এতটুকু পরিবর্তন হয়নি পরিস্থিতির কিংবা মানসিকতার।

উন্নতি গত মার্চ মাসে ৫জন মিলে ধর্ষণ করে ওই মহিলাকে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন এখনও বেপাত্তা। এতদিন তারা জেলে ছিল। জামিন পাওয়ার পরেই বুধবার এই তিন অভিযুক্ত বন্ধুদের নিয়ে ধর্ষিতার গ্রামে চলে যায়। তাকে সেখানে না পেয়ে যায় রেল স্টেশনে। নির্যাতিতা মামলায় সাক্ষ্য দিতে কোর্টে যাচ্ছিলেন। তাঁকে স্টেশন থেকে তুলে নিয়ে আসে গ্রামের বাইরে ধানক্ষেতে। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় শরীরে। প্রায় ৮০শতাংশ পুড়ে গিয়েছে ধর্ষিতার। নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ের সরকারি হাসপাতালে। সেই অবস্থাতেই সে জানিয়েছে অভিযুক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে। প্রশ্ন উঠেছে কীভাবে ধর্ষণে অভিযুক্তরা জামিন পেয়ে গেল? পুলিশ কি বিরোধিতা করেনি? যদিও পুলিশ কর্তার বক্তব্য তারা বিরোধিতা করা সত্ত্বেও জামিন হয়েছে।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...