Tuesday, April 14, 2026

তেলেঙ্গানা-অভিযুক্তদের দেহ সংরক্ষণ করে ময়না তদন্তের ভিডিও জমার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

তেলেঙ্গানা ধর্ষণকাণ্ডে নতুন মোড়৷ মৃত অভিযুক্তদের দেহ সোমবার রাত ৮টা পর্যন্ত সংরক্ষণ করার নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের দেহ ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করে আজ, শনিবার সন্ধের মধ্যে তা রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। তেলেঙ্গানা হাইকোর্ট এক জরুরি শুনানিতে ওই নির্দেশ দেয়।

সোমবার সকাল সাড়ে দশটায় তেলেঙ্গানা হাইকোর্টের বেঞ্চে ওই মামলার ফের শুনানি হবে।

শুক্রবার ভোরে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তেলেঙ্গানা ধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্তের। পুলিশ জানায়, যখন ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তখনই পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তাঁরা। তখনই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তাঁদের। ওই ৪ অভিযুক্তের মৃত্যু তে সাধারণ মানুষ পুলিশকে বাহবা দিলেও, অনেকেই এই এনকাউন্টারের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Related articles

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...