Monday, June 15, 2026

প্রবল শীতের দাপট, শ্রীনগরের জামিয়া মসজিদের দরজা খুলে দিল প্রশাসন

Date:

Share post:

প্রবল শীতের দাপটের মধ্যেই বুধবার বিকেলে শ্রীনগরের জামিয়া মসজিদের দরজা খুলে দিল প্রশাসন।
প্রায় সাড়ে চার মাস আগে ঐতিহ্যবাহী জামিয়া মসজিদে নমাজ পড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জম্মু কাশ্মীর প্রশাসন৷ নতুন করে শ্রীনগরে উত্তেজনা যাতে না ছড়ায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । মসজিদের সামনে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী৷ বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদের সব গেট৷ মীরওয়াজ উমর ফারুককে ঘরবন্দি করে রাখা হয়েছিল৷ প্রত্যেক শুক্রবার তিনি মসজিদে ধর্মীয় উপদেশ দিতেন৷ পাশাপাশি মসজিদের আশেপাশের এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল৷
মসজিদের দরজা খুলে দেওয়া প্রসঙ্গে প্রশাসনের যুক্তি,
সরকার চায় মানুষ উপত্যকায় সাধারণ জীবনযাপন করুক। সেখানে অর্থনৈতিক কার্যকলাপ গতি পাক। ধর্মাচরণেও যেন কোনও বাধা না থাকে।নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন বিভাজনের রাজনীতির অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তখন হয়তো কেন্দ্র দেখাতে চাইলো যে তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...