Tuesday, June 16, 2026

যাদবপুরে সমাবর্তনে ধনকড়কে বয়কটের পরিকল্পনা ছাত্র সংগঠনগুলির

Date:

Share post:

যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ফের অশান্তির মেঘ। ২৪ ডিসেম্বর সেখানে সমাবর্তন। আচার্য হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। সেই কারণে সমাবর্তনে রাজ্যপালকে গণবয়কট করার পরিকল্পনা নিয়েছে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি। তাদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হোয়াটস্যাপে বার্তা পাঠানো হচ্ছে। তাতে লেখা, “আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। সেখানে উপস্থিত থাকার কথা আমাদের ‘অভিভাবক’ আচার্য ও রাজ্যপাল জগদীশ ধনকড়ের। তিনি বিজেপি ও আরএসএসের একনিষ্ঠ প্রচারকের ভূমিকাই পালন করছেন, তার বিভিন্ন কার্যক্রমে গত কয়েক মাসে সেটা স্পষ্ট।” সেই বার্তায় জগদীপ ধনকড়কে বয়কট করতে পড়ুয়াদের আহ্বান জানানো হয়েছে। কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে সিএএ, এনসিআর-র বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা দেওয়া হয়েছে।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপস্থিতি ঘিরে তুমুল বিক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে রাত পর্যন্ত বাবুলকে ক্যাম্পাসের মধ্যেই ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে রাতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন স্বয়ং রাজ্যপাল। এই ঘটনার রেশ ছড়ায় বিভিন্ন মহলে। এই উদাহরণ থেকে ২৪ তারিখ সমাবর্তন ঘিরে চিন্তিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...