Sunday, June 14, 2026

বড়দিনের আগে মাতোয়ারা আলো ঝলমল পার্কস্ট্রিট

Date:

Share post:

বড়দিনের আগের সন্ধেয় উৎসবের মেজাজে সেজে উঠেছে পার্কস্ট্রিট। তবে, শুধু পার্কস্ট্রিট নয়, বো বারাক, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে কৃষ্ণনগর সর্বত্রই বড়দিনের আগের সন্ধে আলোকোজ্জ্বল।

তবে এবার পার্কস্ট্রিটের ভিড়টা একটু বেশি নজরে পড়েছে। আলোকের ঝরনা ধারায় ধোয়া পার্কস্ট্রিটে বিকেল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। মাথায় সান্তা টুপি অথবা বলগা হরিণের শিং লাগিয়ে ক্রিসমাস ইভে মেতেছেন আপামর মানুষ। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে অ্যালেন পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে সব সময়।
ইতিমধ্যেই বড়দিনের বিশেষ প্রার্থনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেন্ট পলস ক্যাথিড্রালে। রাত দশটার সময় প্রার্থনার জন্য চার্চের দরজা খুলে দেওয়া হবে।

বড়দিনের উৎসবে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক প্রশাসন। পার্কস্ট্রিট সহ বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। পথচারীদের নির্দিষ্ট জায়গা দিয়ে হাঁটার জন্য নির্দেশ দিচ্ছেন ট্রাফিক পুলিশকর্মীরা। বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহলদারি। মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ বাহিনীকেও।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...