Saturday, June 27, 2026

নোবেলজয়ী ‘ঘরের ছেলে’কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

অর্থনীতিতে সস্ত্রীক নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার ঘরের ছেলেকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী বছরের ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন। সেখানেই নোবেল জয়ী অর্থনীতিবিদকে ডিলিট উপাধি দেওয়া হবে। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানী জেভি নার্লিকরকে স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্মৃতি পদক এবং বিজ্ঞানী সমীরকুমার ব্রহ্মচারী, অরূপকুমার রায়চৌধুরী ও পার্থপ্রতিম মজুমদারকে আচার্য প্রফুল্ল চন্দ্র পদককে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...