Monday, June 15, 2026

আমাকে কি আত্মহত্যা করতে হবে! উত্তরপ্রদেশে আমন্ত্রণ দানিশকে

Date:

Share post:

আপাতত খবরে দানিশ কানেরিয়া। পাকিস্তানের একমাত্র হিন্দু ক্রিকেটার। যাঁর অভিযোগ হিন্দু হওয়ার কারণে পাক ক্রিকেট দলের অনেকেই তাঁর সঙ্গে কথা বলতেন না। এক টেবিলে খেতে বসতেও পারতেন না। রবিবার নিজের ইউ টিউব চ্যানেলে সেই দানিশ বললেন, পাক ক্রিকেট বোর্ড তাঁর অবস্থা এমন করেছে যে, প্রায় দশ বছর তিনি বেকার। আপনারা কি চান আমি আত্মহত্যা করি! আমাকে কেউ চাকরি দেয় না। আমি কীভাবে বেঁচে আছি সকলে দেখুক।

আর এই সুযোগে দানিশকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে বসলেন বিজেপি।মন্ত্রী। উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহসিন রাজা। বললেন, এমন সংখ্যালঘু অত্যাচারিতের জন্যেই নাগরিকত্ব আইন। তিনি ইউসুফ ইউহানাকেও স্বাগত জানিয়েছেন।

দানিশের আসল নাম দীনেশ। পাকিস্তানে থাকার জন্য তিনি নাম বদল করেন। এবার দানিশের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে পাক ক্রিকেট বোর্ড। পিসিবি দানিশের অভিযোগ নিয়ে প্রাক্তন পাক অধিনায়কের মতামত জানতে চেয়েছে। দানিশ কাণ্ড যে পাক ক্রিকেটকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই সুযোগে বিজেপিও।রাজনৈতিক ফয়দা তুলতে নেমে পড়েছে।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...