Tuesday, June 23, 2026

NRC ও CAA–‌র বিরুদ্ধে আজ শিলিগুড়ির রাজপথে মমতার মহামিছিল

Date:

Share post:

কলকাতার পর এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA–‌র বিরুদ্ধে ঐতিহাসিক মহামিছিল৷ আজ,শুক্রবার পথে নামবেন মমতা৷ লক্ষ মানুষকে সঙ্গী করে শিলিগুড়ির রাজপথে হাঁটবেন। সভা করে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগবেন। বৃহস্পতিবারই মমতা পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি ৷ শহরের মৈনাক ট্যুরিস্ট লজের সামনের মঞ্চে বক্তব্য পেশ করে মিছিল শুরু করবেন মমতা। সেই মিছিল শেষ হবে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। প্রায় 6 কিমি হাঁটবেন তিনি। পাহাড় থেকে পার্বত্য তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী–‌সহ অন্তত ১৫টি বোর্ডের হাজার হাজার মানু্ষ প্রতিবাদে শামিল হবেন। ৫০০ গাড়িও নামবে পাহাড় থেকে৷ শুক্রবার মিছিল করে বিকেলেই মমতা কলকাতায় ফিরবেন।

NRC বা CAA–‌র বিরুদ্ধে দেশের প্রথম জোরালো প্রতিবাদ হয়েছে এই বাংলা থেকে, মমতার নেতৃত্বেই। সেই প্রতিবাদ এবার পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চায় তৃণমূল ৷ তৃণমূলের দাবি, আজকের মিছিলে লক্ষাধিক মানুষ আসবেন। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিলের প্রস্তুতি খতিয়ে দেখতে আগেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই কর্মসূচির দায়িত্বে আছেন মন্ত্রী গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার৷ মন্ত্রী গৌতম দেব বলেছেন, “এই মহামিছিলের জন্য হয়তো কিছু মানুষের সমস্যা হবে। কিন্তু যেখানে মানুষ দেশছাড়া হওয়ার আশঙ্কার মুখে, সেখানে এইটুকু সমস্যা মেনে নিতেই হবে। প্রশাসন চেষ্টা চালাচ্ছে যাতে সমস্তকিছু নিয়ন্ত্রণের মধ্যেই থাকে।” এই মহামিছিলে অংশ নিতে চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই শিলিগুড়িতে এসে গিয়েছেন৷

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...