Monday, June 15, 2026

এবিভিপির হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছে, জেএনইউর ঘটনা পূর্বপরিকল্পিত!

Date:

Share post:

জেএনইউ কাণ্ড কী পূর্ব পরিকল্পিত? সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসে পড়া কথোপকথন যদি যথার্থ হয়, তাহলে প্রমাণিত হবে একেবারে পরিকল্পনা করেই ঘটানো হয়েছে এই হামলা। পরিস্কার হয়ে যাচ্ছে, আন্দোলন ভাঙতে না পেরে মেরে আন্দোলন তোলারই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনা জানত ছিলেন খোদ জেওএনইউ প্রশাসন। তাদের মদতেই এই ঘটনা ঘটেছে। এবং এতে যুক্ত ছিল জেএনইউরই এবিভিপির বেশ কিছু নেতা। এরা বাইরে থেকে এসেছিল? এলে ঢুকল কীভাবে? নাহলে ছাত্র হওয়ায় ক্যম্পাসেই ছিল?

হোয়াটসঅ্যাপের কথোপকথনে দেখা যাচ্ছে রেণু সাইনি নামে আরএসএস নেতা কথা বলছেন যোগেন্দ্র শৌর্য ভরদ্বাজের সঙ্গে। বলা হচ্ছে বাম সন্ত্রাসের বিরুদ্ধে আপনি আমাদের সঙ্গে আসুন। এবার পাকদণ্ডীদের মার খাওয়া উচিত। একটাই দাওয়াই আছে…

এরপরেই নির্দেশ দেওয়া হচ্ছে ডিইউ-র লোকজনকে খাজান সিং সুইমিংপুলের দিক দিয়ে ঢোকাও। আমরা এখানে ২৫-৩০জন আছি। এরপর কেউ একজন সুইমিং পুল বুঝতে না পারায় এবিভিপির জেএনইউ নেতা সন্দীপ সিং বলে,ওটা মল গেট ভাই। এবার যোগেন্দ্র লেখে আইসিসিআর-এর দিক দিয়েও ঢোকা যাবে! এবিভিপির জেএনইউ গ্রুপের এই খবর সত্যি হলে মুখ লুকোনোর জায়গা থাকবে তো বিজেপির!

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...