Friday, March 20, 2026

বিশ্বের প্রবীণতম মহিলার জন্মদিন পালন! বয়স শুনলে চমকে যাবেন

Date:

Share post:

গত বছর তিনি বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। নাম ‘কানে তানাকা’। তিনি জাপানের বাসিন্দা। তিনি নিজের ১১৭তম জন্মদিন পালন করলেন ২ জানুয়ারি। নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বের প্রবীণতম এই মানুষটি। জাপানের ফুকুওকা-তে একটি নার্সিংহোমে কানের পরিবার জড়ো হয়েছিল। সেখানে এখন তিনি চিকিৎসাধীন। সবার সঙ্গে পালন করলেন তাঁর এবারের জন্মদিন। তিনি নিজে চলাফেরা করতে না পারলেও হুইল চেয়ারে বসেই সেই পার্টিতে যোগ দেন। সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। গত বছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন কানে । ঘোষণা করা হয় তিনিই বিশ্বের প্রবীণতম মানুষ। ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকা-কে।

দেখুন তাঁর সেই জন্মদিনের ভাইরাল ভিডিও…

আরও পড়ুন-আবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়

Related articles

ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

ভারতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছেন, ক্রমশই মুছে যাচ্ছেন ২২ গজ থেকেও। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার...

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল...

সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New...

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...