Saturday, June 20, 2026

বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে ২০৮ বিশিষ্টর চিঠি

Date:

Share post:

এবার পাল্টা বামেদের বিরুদ্ধে বিশিষ্টদের পত্রবোমা। দেশের ২০৮ বিশিষ্টজন গভীর আশঙ্কায় চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে। তাঁদের বক্তব্য, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্র রাজনীতির নামে বাম এবং অতিবাম সংগঠনগুলি ক্ষতি করছে। স্বাধীন চিন্তা চেতনার নামে কলেজে-বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তার জন্য হিংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। একইসঙ্গে শিক্ষক ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে তৈরি হচ্ছে অসহনীয় মনোভাব। নিজেদের মতবাদকেই তারা বিকল্প পথ বলে জানিয়ে দিচ্ছে। আমরা চাই সব গণতান্ত্রিক শক্তি একসঙ্গে এর বিরুদ্ধে গর্জে উঠুক। শিক্ষায় স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা এবং মতবাদের বহুত্ববাদ গড়ে উঠুক। ২০৮জনের সাক্ষর করা এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর লোক মার্গের বাসভবনে। এই তালিকা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের পাশাপাশি রয়েছেন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও।

এই চিঠি প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, এটা তো স্বাভাবিক ছিল। দেশ জুড়ে বাম ছাত্ররা যেভাবে মোদির নকাব খুলে দিয়েছে তাতে বাম সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুধু সময়ের অপেক্ষা। জেএনইউ দিয়ে শুরু হয়েছে। ভুয়ো মামলা হয়েছে। এবার দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও হবে। ফ্যাসিস্ট শক্তির তো এটাই রূপ। তবে আমাদের পাশেও অনেকে আছে, এটা বোঝাতেই এই উদ্যোগ। ধোপে টিকবে না।

আরও পড়ুন-মকর সংক্রান্তির পরই নতুন সভাপতি ঘোষণা করতে পারে বিজেপি

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...