Monday, June 15, 2026

20 তম বর্ষের আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 16 জানুয়ারি থেকে

Date:

Share post:

বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর 127 তম জন্মবার্ষিকী উপলক্ষে হেদুয়া পার্কে 16 জানুয়ারি শুরু হচ্ছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা৷ মেলা চলবে 19 জানুয়ারি পর্যন্ত। এবারের এই মেলা 20 তম বর্ষের ৷

মেলার সূচনা করবেন অধ্যাপক অজয় কুমার রায়। উপস্থিত থাকবেন অধ্যাপক পার্থ ঘোষ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্ধার্থ দত্ত। স্কটিশ চার্চ কলেজের সামনে হেদুয়া পার্কে এই মেলা হবে। সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের বিজ্ঞান- সচেতন করতেই এই উদ্যোগ। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, ক্যুইজ, সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, সেমিনার, স্লাইড শো, মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা থাকছে। এছাড়াও থাকছে বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ‘মুখোমুখি’ অনুষ্ঠান।

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...