Friday, April 10, 2026

‘আমি যেখানেই যাচ্ছি, সেখানেই সবার শরীর খারাপ হচ্ছে’, কটাক্ষ রাজ্যপালের

Date:

Share post:

“যেখানেই আমি যাচ্ছি সেখানেই সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনের অন্যতম অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে। একইসঙ্গে
প্রধান অতিথি হিসাবে কলেজের তরফে আমন্ত্রণ জানানো হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

এদিন সমাবর্তনের ভাষণ দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতেই পারেননি৷ কলেজ কর্তৃপক্ষের কাছে এই বার্তা-ই দিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায়।

আর উপাচার্যের এই শারীরিক অসুস্থতা নিয়েই সমাবর্তন মঞ্চে কটাক্ষ করে এই কথাই বললেন রাজ্যপাল। সমাবর্তন মঞ্চে রাজ্যপাল বলেন “আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কেউ না কেউ শরীর অসুস্থ হয়ে পড়ছেন। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করছি”।
মূলত রাজ্যপালের সঙ্গে এক মঞ্চে থাকতে হবে বলেই কি সমাবর্তন এড়িয়ে গেলেন কলকাতার উপাচার্য, এমনই জল্পনাই ছড়িয়েছে সর্বত্র৷ উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় তাঁর ভাষণ লিখিত আকারে কলেজকে পাঠিয়ে দেন। তা পাঠও করা হয় সমাবর্তন মঞ্চে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট কাটলেও সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন মঞ্চে ফের তাল কাটলো সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর অনুপস্থিতি ঘিরে।

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...