Friday, June 26, 2026

সংবিধান রক্ষার ডাক দিয়ে রাজ্যজুড়ে যৌথ আন্দোলনে বাম ও কংগ্রেস

Date:

Share post:

রাজ্যজুড়ে এবার যৌথ আন্দোলনে নামছে বাম-কংগ্রেস৷ আগামী 23 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত পর পর যৌথ কর্মসূচি গ্রহণ করেছেন বাম ও কংগ্রেস৷

➡ আগামী 23 জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ‘দেশপ্রেম দিবস’ পালন করবে বামেরা। একই দিনই
প্রদেশ কংগ্রেস বিধান ভবনে ‘নেতাজি ও ধর্মনিরপেক্ষতা’ বিষয় নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে৷ ওই সেমিনারে বাম নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 23 জানুয়ারি দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

➡ 26 জানুয়ারি সাধারনতন্ত্র দিবসে দুই দল একসঙ্গে পথে নামছে৷ সিপিএমের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 26 জানুয়ারি বামপন্থী ও সহযোগী দলগুলি প্রদেশ কংগ্রেসের সঙ্গে যৌথভাবে রাজ্যের সব পুর ও পঞ্চায়েত এলাকায় অবস্থান করবে। অবস্থানে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-র ‘সংবিধান ধ্বংসে চেষ্টা’র বিরুদ্ধে এবং দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের কাঠামোর সংকটের কথাই তুলে ধরা হবে।

➡ আগামী 30 জানুয়ারি, মহাত্মা গান্ধীর আত্মদান দিবসেও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে বাম-কংগ্রেস যৌথ মিছিল করবে শিয়ালদহ থেকে বেলেঘাটা পর্যন্ত।

এ দিকে সিপিএম সূত্রে জানা গিয়েছে, আসন্ন পুর-নির্বাচনের জন্য রাজ্য কমিটিতে বড় রদবদল স্থগিত রাখা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...