Sunday, June 7, 2026

তোমাকে গ্রেডেশনে রাখা হচ্ছে না, সরাসরি ধোনিকে বলেন বোর্ড কর্তা

Date:

Share post:

জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই কর্তারাই। গ্রেডেশনে যে তাঁকে রাখা হচ্ছে না, তা ধোনিকে জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরে কিছু টি-২০ম্যাচ খেললে তাঁর আবার গ্রেডেশনে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তারা সিদ্ধান্ত নেওয়ার আগে ধোনিকে সরাসরি ফোন করেন। তাঁকে জানান, বিশ্বকাপের পর থেকে তুমি কোনও ম্যাচ খেলনি। ফলে আইন অনুযায়ী তোমাকে গ্রেডেশনে রাখা যাচ্ছে না। কিন্তু ধোনির সঙ্গে কে কথা বলেছেন? সেই ব্যক্তি যে সৌরভ নন, সেটা নিশ্চিত। তবে একটি মহলের অনুমান সিইও রাহুল জোহরি কথা বলে থাকতে পারেন। নিয়ম অনুযায়ী গ্রেডেশনে আসতে গেলে ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত তিনটি টেস্ট ও আটটি ওয়ান ডে খেলতে হবে। কিংবা ৮টি টি-২০ও খেলে গ্রেডেশনে আসতে পারেন।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...