Sunday, April 12, 2026

বেঙ্গালুরুতে অজিদের হারিয়ে ‘বিরাট’ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

অস্ট্রেলিয়া: ২৮৬/৯ (৫০ ওভার)

ভারত: ২৮৯/৩ (৪৭.৩ ওভার)

বেঙ্গালুরুতে স্মিথের সেঞ্চুরির জবাবে রোহিতের দুরন্ত সেঞ্চুরি। রোহিত-কোহলির ব্যাটিং, সঙ্গে দুরন্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত উইকেটে একদিনের সিরিজ জিতল ভারত। শিখর ধাওয়ানের অভাবটা এদিন বুঝতে দেননি রোহিত-কোহলিরা। অজিদের ২৮৬ রান তাড়া করে ২-১ ব্যাবধানে সিরিজ জিতল ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেন ফিঞ্চ। শুরুতেই ওয়ার্নারকে ফেরান শামি। মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক ফিঞ্চ বাজেভাবে রান আউট হয়ে ফেরেন মাত্র ১৯ রানে। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ। রাজকোটে ফিরেছিলেন সেঞ্চুরির দোরগোড়া থেকে। মাত্র দুই রানের জন্য পৌঁছতে পারেননি তিন অঙ্কে। সেই আক্ষেপ বেঙ্গালুরুতে মিটিয়ে নিলেন স্টিভ স্মিথ। যা এল ১১৭ বলে, ১১টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত ১৩১ রানে থামলেন তিনি। মহম্মদ শামির বলে ডিপ মিডউইকেটে স্মিথের ক্যাচ দুরন্ত ভাবে ধরলেন শ্রেয়াস আইয়ার। তাঁর ১৩২ বলের ইনিংসে রয়েছে ১৪টি চার ও একটি ছয়। লাবুসানেও যোগ্য সঙ্গ দেন। তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়েন। এরপর আর কোনো প্লেয়ারই ভারতের বোলিং এটাকের জবাব দিতে পারেনি। এদিন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে একেবারে বেলাইন করে দেন মহম্মদ শামি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন শামি। জাদেজা নেন দুই উইকেট। একটি করে উইকেট পান সাইনি ও কূলদীপ।

অস্ট্রেলিয়ার ২৮৬ রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত ভাবে শুরু করে টিম ইন্ডিয়া। তবে ফিল্ডিংয়ের সময় চোটের কারণে এদিন ওপেনিং করতে পারেননি ধাওয়ান। ফলে শুরুটা করেন রাহুল-রোহিত জুটি। প্রথম ১০ ওভারে কোনও উইকেট নিতে পারেনি অজিরা। ১৩ ওভারেই মাথায় এলপিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহুল। এরপর দলের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি এবং রোহিত শর্মা। এরপর অজি বোলারদের যৌথভাবে শাসন করেন কোহলি-রোহিত জুটি। ১৩ ওভারের পর পরের উইকেট আসে ৩৭ ওভারের মাথায়। আটটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মেরে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত। এরই সঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৯০০০ রানেই মাইলফলক ছুঁলেন রোহিত। হতাশাজনক ভাবে শতরানের দোরগোড়া থেকে ফেরেন ক্যাপ্টেন কোহলি। ৯১ বলে ৮৯ রানেই ঝকঝকে ইনিংস খেলেন ক্যাপ্টেন কোহলি। এরপর বাকি কাজটা সারেন শ্রেয়স আইয়ার। প্রথম দুই ম্যাচে সেভাবে রান পাননি তিনি। এদিন নিজেকে প্রমাণ করলেন শ্রেয়স। ৩৫ বলে ঝকঝকে ৪৪ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন হেজেলউড, আগর এবং জাম্পা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...