Sunday, April 12, 2026

বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

Date:

Share post:

বাবার জন্মস্থানে গেলেন কন্যা শেখ হাসিনা। শুক্রবার টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরান পড়েন তিনি।এরপর আওয়ামী লীগের সভায় যোগ দেন হাসিনা।১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সেজে উঠেছে টুঙ্গিপাড়া।এখানকার স্কুলেই বঙ্গবন্ধু গ্যালারি নির্মিত হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে বঙ্গবন্ধুর অনুরাগীদের কাছে একটি ভরসাযোগ্য ঠিকানা হয়ে হয়ে উঠবে টুঙ্গিপাড়ার জিটি মডেল সরকারি প্রাথমিক স্কুলের বঙ্গবন্ধু গ্যালারি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শতবর্ষ। সরকারি ভাবে জানানো হয়েছে সারা দেশে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে জুড়ে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই গঠন করেছেন ‘মুজিববর্ষ’ ‍উৎযাপন কমিটি। বাংলাদেশ জুড়ে মুজিববর্ষ সফল করতে আরও ৮টি উপকমিটি কাজ করছে।তবে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মস্থান হওয়ায় এই জায়গার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি সৈধে ফুল নিবেদন করবেন আওয়ামী লীগের নেতৃত্বরা।

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...