Tuesday, May 12, 2026

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জুড়েও সিএএ এবং এনআরসি প্রসঙ্গ

Date:

Share post:

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জুড়েও সিএএ এবং এনআরসি প্রসঙ্গ । সোমবার এই অনুষ্ঠানের সূচনা  করে পরিচালক অনুরাগ কাশ্যপ স্পষ্ট জানান, যা চলছে তাতে আমরা আমাদের অধিকারের কথা ভুলে গিয়েছি। দেশের সংবিধান যখন আক্রান্ত তখন আমাদের নিজেদের সাংবিধানিক অধিকার সম্পর্কে জানা উচিত। সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে তা মেনে নেওয়া যায় না আমরা শিল্পের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এমনকি এই প্রসঙ্গে উঠে আসে কয়েক সপ্তাহ আগে কমেডিয়ান কুণাল কামরা প্রসঙ্গ। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে কুণাল বিমানের ভিতরে উত্ত্যক্ত করেছেন এই অভিযোগে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো চারটি বিমান সংস্থা তাদের বিমানে যাতায়াত এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। এই ঘটনার প্রতিবাদে বলিউডের প্রতিবাদী মুখ হিসেবে সামনের সারিতে ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, বিমান সংস্থাগুলির এই আচরণ অত্যন্ত লজ্জার। আসলে আমরা প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছি। মনে রাখবেন সত্যি কথা বলতে কোনও বাধা নেই। এমনকি, প্রতিবাদ স্বরূপ আজকের অনুষ্ঠানে উদ্যোক্তাদের দেওয়া বিমান সংস্থার টিকিটও সবিনয়ে প্রত্যাখ্যান করেন প্রখ্যাত পরিচালক। প্রথম দিন দেখানো হয় ‘বহমান ‘ ছবিটি । যার মূল চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু ।

রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বলিউডের প্রতিবাদী মুখ অনুরাগ কাশ্যপকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কারণ, যে লড়াইটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন অনুরাগ। আমাদের রাজ্য সরকার তার পাশে আছে, থাকবে। তিনি মনে করিয়ে দেন, ভারতীয় ছবির মুখ বদলের পথে হেঁটেছেন অনুরাগ। উপস্থিত দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায় স্পষ্ট জানান, দেশের সংবিধান আজ আক্রান্ত। সিএএ নিয়ে কেন্দ্রের নির্লজ্জতা সবকিছু ছাড়িয়ে গেছে। চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক প্রবীর পাল বলেন, ব্রাত্য বসু দমদমের মানুষকে গত চার বছর ধরে যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ করে দিচ্ছেন সেজন্য আমরা কৃতজ্ঞ।

এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ২০১৬ সালে। উদ্বোধন করেছিলেন বোমান ইরানি।অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি,অভিনেত্রী টাবু, কঙ্গনা রানওয়াত বিগত বছরগুলিতে এই চলচ্চিত্র উৎসবে আলোকিত করে গিয়েছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দমদম রবীন্দ্রভবনে এ বছর সাতটি আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার সুযোগ মিলবে । এমনকি এই ছবিগুলি দেখতে কোনও প্রবেশ পত্র লাগবে না। সবমিলিয়ে এবারও দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে মেতে উঠবেন চলচ্চিত্রপ্রেমীরা সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা ।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...