Saturday, April 11, 2026

পারলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষনা করুন, বিজেপিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

Date:

Share post:

বিজেপিকে মোক্ষম প্যাঁচে ফেললেন কেজরি৷

দিল্লি বিধানসভা নির্বাচ‌নের বাকি আর তিন দিন। ঠিক সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে বললেন।

একইসঙ্গে চ্যালেঞ্জ করলেন, “বুধবার দুপুর ১টা পর্যন্ত ওদের সময় দিলাম৷ আমি বিজেপির
মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে
বিতর্কে বসতে চাই। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজেপি কোনও নাম ঘোষনা না করতে পারে, তাহলে আমি একটি সাংবাদিক সম্মেলন করবো”।

সাংবাদিক সম্মেলনে তিনি ঠিক কী বলবেন, সে বিষয়ে একটি কথাও না বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘অমিত শাহ বলেছেন দিল্লির জনাদেশ পেলেই তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাবেন। কিন্তু দিল্লির মানুষ জানতে চায় তারা বিজেপিকে ভোট দিলে কে তাদের মুখ্যমন্ত্রী হবে। যদি অমিত শাহ কোনও অশিক্ষিত ও অযোগ্য মানুষের নাম করেন। সেটা দিল্লির মানুষদের সঙ্গে প্রবঞ্চনা হবে।”

বিজেপির হাতে বিকল্প না থাকায় দিল্লিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেই ভোট প্রার্থনা করেছে গেরুয়া শিবির৷ কেন্দ্রে বিজেপির সাফল্যকেই এই নির্বাচনের হাতিয়ার করা হয়েছে। দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল বারবার বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন মুখ্যমন্ত্রী পদের উপযুক্ত প্রার্থী না বাছতে পারা নিয়ে। নতুন বছরের শুরুতে কেজরি বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিজেপির সাতজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে৷
কেজরির এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও বিজেপি এখনও একটি কথাও বলেনি৷

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...