Saturday, April 11, 2026

ইস্তেহার প্রকাশ করে বিজেপি-কে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লির নির্বাচনের বাকি হাতে গোনা ৪ দিন। এতদিনে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। বিজেপি ও কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর শেষ দফায় মঙ্গলবার, দিল্লির নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রে খবর, ইস্তেহারের খসড়া তৈরি করেছেন অতিশি, জ্যাসমিন শাহ এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ অজয় কুমার। নির্বাচনী ইস্তেহারে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়েছে আপ।
জল ও বায়ুদূষণে দিল্লির স্থান দেশের মধ্যে সবার উপরে। এই পরিস্থিতিতে দূষণমুক্ত দিল্লি গড়ে তোলার প্রতিশ্রুতি হয়েছে ইস্তেহারে। দেওয়া হয়েছে স্বচ্ছ পানীয় জলের প্রতিশ্রুতিও। পাশাপাশি, উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্য, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, বাড়ি বাড়ি রেশন সরবরাহ, ১০ লক্ষ প্রবীণ নাগরিককে বিনামূল্যে তীর্থযাত্রা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ করে আপ নেতা তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছোড়েন বিজেপিকে। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যেই বিজেপি‌র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক গেরুয়া শিবির।
একই সঙ্গে শাহিনবাগ আন্দোলন নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই শাহিনবাগ আন্দোলনকে জিইয়ে রেখেছেন অমিত শাহ। কেজরিয়াল প্রশ্ন তোলেন, শক্তিশালী ও প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন আন্দোলন তুলতে পারছেন না অমিত শাহ? এরপরেই বিজেপি-কে কটাক্ষ করে আপ নেতা বলেন, দিল্লির নির্বাচনে শাহিনবাগ ছাড়া বিজেপির আর কোনও ইস্যু নেই। রাস্তা আটকে শাহিনবাগের অবস্থানের জেরে তীব্র যানজট দেখা দিচ্ছে দক্ষিণ দিল্লি থেকে নয়ডা যাওয়ার রাস্তায়। সংবাদ মাধ্যমে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ তাঁর দখলে থাকলে ২ঘণ্টার মধ্যেই শাহিনবাগের রাস্তা ‘দখলমুক্ত’ করতেন। কেজরিওয়ালের এই মনোভাবের আবার সমালোচনা করেছে তাঁর বিরোধীরা। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। এই পরিস্থিতিতে শাহিনবাগকে ইস্যু করেই ভোট-বৈতরণী পার হতে চাইছে শাসক-বিরোধী দুই শিবিরই।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...