Thursday, June 11, 2026

আইসোলেশনে করোনা-আক্রান্ত বাবা, মর্মান্তিক পরিণতি বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরের

Date:

Share post:

সেরিব্রাল পলসি আক্রান্ত ছিল ১৬ বছরের ইয়ান চেং। চিনের হুবেই প্রদেশের শহরের বাসিন্দা ছিল সে। তার বাবা ইয়ান জিয়াওয়েনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। তাই তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশনে। বাড়িতে একা থেকে থেকে জল, খাবার কিচ্ছু না পেয়ে মৃত্যু হয়েছে চেং-এর। মর্মান্তিক এই ঘটনা সামনে আসার পরে চোখের জল ফেলছেন নেটিজেনরা। ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে চিন সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও শহরের মেয়রকে পদ থেকে সরানো হয়েছে।

নিউমোনিয়া আক্রান্ত হয়ে ২২ জানুয়ারি ইয়ান জিয়াওয়েনকে বাড়ি থেকে বিচ্ছিন্ন করে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। শরীরে ধরা পড়ে মারণ ভাইরাস। তারপরেই সোশ্যাল মিডিয়া আবেদন করেছিলেন চেং-র বাবা। বলেছিলেন, সাহায্য ছাড়া এক ফোঁটা জলও খেতে পারে না তাঁর ছেলে। তাঁকে যেন কেউ দেখেন। কিন্তু সেই আর্তিতে কান দেননি কেউ। ২৯ জানুয়ারি মারা যায় ওই অসহায় কিশোর। দু’বছর আগেই চেং-এর মা মারা যান। বাবাই ছিলেন চেং-এর একমাত্র অবলম্বন। নিজে থেকে কিছুই করতে পারত না সে। তাই নিজের খিদে-তৃষ্ণার কথা কাউকে জানাতে পারেনি। বিশেষভাবে সক্ষমে এই কিশোরের মর্মান্তিক পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত চিনে সামগ্রিকভাবেই জরুরি অবস্থা।

Related articles

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...