Tuesday, March 24, 2026

চেনা ছন্দে শচীন তেন্ডুলকর

Date:

Share post:

ফের ২২ গজে ব্যাট হাতে দেখা গেল তাঁকে। তিনি ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকর। অবসর নেওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর মাঠে তিনি। এতদিন পরেও সচিন এক ওভার ব্যাটিং করেই বুঝিয়ে দিলেন, সেই পরিচিত ছন্দ হারায়নি।
কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় প্রবল দাবানলে প্রবল দাবানলে লক্ষ লক্ষ বন্যপ্রাণ মারা গিয়েছে ৷ বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবিলায় ত্রাণ তহবিলের জন্য অর্থ জোগাড় করার লক্ষ্যে আয়োজিত ম্যাচে এক ওভার ব্যাট করলেন শচীন। তাঁর বিরুদ্ধে বোলিং করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসি পেরি।
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান শচীন রমেশ তেন্ডুলকর । একদিন ও ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড রয়েছে। প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ রানের নজির গড়েছিলেন তিনি । অবসরের পরে পরিবারকে সময় দেওয়া, ক্রিকেটে ধারাভাষ্য করেছেন। পাশাপাশি অনেক মানবিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...