Saturday, March 21, 2026

বাংলাদেশের সংসদে ফের জামাতকে নিষিদ্ধ করার দাবি

Date:

Share post:

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমান-সহ সকল স্বাধীনতা বিরোধীদের কবর স্থানান্তরে পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি উঠল বাংলাদেশের সংসদে। এই নিয়ে সংসদে সরব হয়েছেন আওয়ামি লিগ-সহ ১৪ দলীয় জোটের নেতারা। এই সময় তাঁরা জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতেও সোচ্চার হন।
জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি তুলে ধরেন তাঁরা। একই সঙ্গে তাঁরা দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
ওই আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহম্মদ শাহাবউদ্দিন, প্রাক্তন মন্ত্রী এইচএন আশিকুর রহমান, শামসুল হক টুকু, সামশুল হক চৌধুরি, সাগুফতা ইয়াসমিন এমিলি, মোরশেদ আলম, সরওয়ার জাহান, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং নির্দল সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “লুই কানের নকশায় বলা আছে, সংসদ এলাকায় কী থাকবে বা থাকবে না। এই এলাকায় কয়েকজনের কবর আছে, যাঁরা স্বাধীনতার পক্ষে ছিলেন না। একজন সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান কাটাছেঁড়া করেছিলেন, তাঁরও একটি কথিত কবর আছে। হত্যাকারীরা তাঁর দেহ পুড়িয়ে দিয়েছিল।দেহের সন্ধান পাওয়া যায়নি। কার দেহ এখানে রয়েছে, জানা নেই। তিনি নকশাবহির্ভূত কবর অপসারণ করা হোক।” সব মিলিয়ে বাংলাদেশে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের সংসদ।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...