Saturday, April 4, 2026

ডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

Date:

Share post:

বেকারদের কর্মসংস্থান সহ বন্ধ চা বাগান খোলা ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানের ডাক দেয়। সেই মিছিল ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি শহর। বুধবার, শিলিগুড়ির বর্ধমান রোড দিয়ে মিছিল উত্তরকন্যার দিকে যাচ্ছিল। কিন্তু তিনবাত্তি অঞ্চলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই-এর কর্মীদের ধস্তাধস্তি বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। যদিও তাকে তোয়াক্কা না করেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। পরে ব়্যাফ নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ডিওয়াইএফআই-এর কর্মীরা রাস্তাতেই বসে বিক্ষোভ দেখান। কিছুক্ষণ পরে অবস্থান তুলে নেওয়া হয়। এক ডিওয়াইএফআই আহত হয়েছেন বলে সূত্রের খবর। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে বাম যুব সংগঠন।

আরও পড়ুন-ডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কটা আসন টিএমসিপি-র?

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...