Thursday, March 12, 2026

এক আসল প্রেমের গল্প

Date:

Share post:

একটা প্রেমের গল্প আপনাদের জন্য। ব্রিটিশ শাসন। বাতাসে বারুদের গন্ধ। বিপ্লব তখনও নিষিদ্ধ শব্দ। চট্টগ্রামের আকাশে বাতাসে তখনও কান পাতলে শোনা যায় দ্রোহের গন্ধ। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পড়ন্ত বেলায় শাসকের বিচার সভায় এক টুকরো বিষণ্ণ নিবেদন…
“তোকে ভালো লাগে। যদি ফিরে আসি, আমার জন্য অপেক্ষা করবি?”

আদালতের কুঠুরিতে দাঁড়িয়ে প্রোপোজ করেছিলেন রাজদ্রোহের অপরাধে বন্দি ফুটুদা। যে সে বন্দি নন। সূর্য অস্ত না যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতায় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় মাষ্টারদা সূর্য সেন ধরা পরার পরে দলের দায়িত্ব যিনি নিয়েছিলেন সেই শহিদ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার। প্রোপোজ করেছিলেন আর এক বন্দি কল্পনা দত্তকে।

না ফিরে আসা হয়নি ফুটুদা ওরফে তারকেশ্বর দস্তিদারের। বিচারে তারকেশ্বর দস্তিদারের ফাঁসির আদেশ হয়েছিল। মাষ্টারদা সূর্য সেনের সাথে একই দিনে একই সাথে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়েছিল। বিচারে কল্পনা দত্তর কালাপানির সাজা হয়। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় কালাপানির পরিবর্তে এখানেই কারাদণ্ড ভোগ করতে হয়।

আজ ‘প্রোপোজ ডে’। তাই এক শ্রেষ্ঠ প্রপোজের গল্প শোনালাম।
৮ ই ফেব্রুয়ারি ছিল তাঁর মৃত্যুদিন। তবে তাঁদের ভালোবাসা অমর করে রেখেছে আমার জন্মভূমিকে।

কল্পনা লিখছেন, ধরা পড়ার পর মাস্টারদা, ফুটুদা আর আমাকে নিয়ে নতুন করে মামলা শুরু হয়েছিল। আমরা কাঠগড়ায় একসঙ্গে দাঁড়াতাম। সেই সময় একদিন ফুটুদা বলেছিলেন, তোকে ভালো লাগে। যদি ফিরে আসি, আমার জন্য অপেক্ষা করবি? আমার মৌনতায় হয়তো সম্মতি ছিল। কারন এর প্রায় দশ বছর পরে যখন জোশী আমাকে প্রোপোজ করে তখন আমি বলেছিলাম আমি যে তারকেশ্বর দস্তিদারকে কথা দিয়েছি!

ফুটুদা ফিরে আসেননি। ১৯৩৩-এ একইসঙ্গে মাস্টারদা সূর্য সেন এবং ফুটুদা, অর্থাৎ তারকেশ্বর দস্তিদারের ফাঁসির হুকুম হয়েছিল। দিনটি ছিল ১৪ই আগস্ট। | কল্পনা দত্তর ফুটুদা তারকেশ্বর দস্তিদারদের প্রাণহীন দেহ দুটিও তাঁদের পরিবারের হাতে তুলে দেয়নি ব্রিটিশ শাসক। দেহ বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হয়। (শ্রমজীবীর সৌজন্যে)

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...