Saturday, March 21, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, জানালেন পরিবহনমন্ত্রী

Date:

Share post:

রাত পোহালেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এই কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোনও ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষার ক’দিন মোটর ভেহিকেল-এর আধিকারিকদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পুলকার দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় একথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পুলকারের সমস্ত গাড়িতে স্পিড গভর্নর লাগাতে হবে। একইসঙ্গে ২০ কিলোমিটার অন্তর থাকবে স্পিড ল্যাডার। গাড়ি কত গতিতে যাচ্ছে সেটা দেখার জন্য এই ব্যবস্থা করা হবে।

বিধানসভায় শুভেন্দু অধিকারী আরও বলেন, পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে স্পিড গভর্নর ছিল না। ইতিমধ্যেই তা নিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-কনস্টেবলের পরীক্ষা দিতে শহরে ধৃত দুই ভুয়ো পরীক্ষার্থী

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...