Friday, June 26, 2026

পৃথ্বী খেলতে না পারলে শুভমনের টেস্ট অভিষেক!

Date:

Share post:

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে সবুজ পিচ। কোহলি ব্রিগেড পিচ নিয়ে আতঙ্কে না থাকলেও দলের পারফরম্যান্সে কিছুটা দিশেহারা। ওপেনিং সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। মায়াঙ্কের সঙ্গে পৃথ্বীর ওপেন করার কথা। কিন্তু পৃথ্বীর পায়ের পাতা ফুলেছে। ফলে খেলার উপযুক্ত না হলে শুভমন গিল মায়াঙ্কের সঙ্গে নামবেন। শুভমনের টেস্টে অভিষেক হবে। একদিনের ম্যাচ ও প্রথম টেস্টে পৃথ্বী ব্যর্থ হলেও তাঁর উপর আস্থা রাখতে চান কোহলি। খেলাতে চান দুটি টেস্টেই। পিচের সুইংয়ের সঙ্গে মানাতে অনুশীলন চলছে। অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দলে আনার সম্ভাবনা রয়েছে। তবে ওয়েলিংটনে অশ্বিনের বোলিংয়ে দল খুশি। তাই তিনি দলে থেকে যেতে পারেন। নিউজিল্যান্ড এই টেস্টে চার পেসার খেলাতে পারে। ফলে পিচের সবুজ ঘাস যে খুব একটা কাটা হবে না, তা বোঝাই যাচ্ছে। ফলে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকতে এই টেস্ট কোহলিদের জিততেই হবে। নইলে অনেকটাই পিছিয়ে যাবে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...