Thursday, June 25, 2026

আজ যন্তর-মন্তরে বাম যুবদের সভা

Date:

Share post:

কাজের দাবিতে আজ, শুক্রবার রাজধানী দিল্লিতে ডিওয়াইএফআই-এর পশ্চিমবঙ্গ শাখার ডাকে দিল্লি চলো অভিযান। সকাল এগারোটায় যন্তর-মন্তরে এই সমাবেশ। দেশ জুড়ে বেকারত্বের জেরে বাম যুব সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারকে বেকারত্ব দূরীকরণ আইন বা বেরোজগারী অ্যাবলিশন অ্যাক্ট চালু করতে হবে। এই কারণে সংগঠন ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার বা এনআরবিতে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছে। স্লোগান উঠেছে ‘ওয়ান্ট রোটি, নট রায়ট, দাঙ্গা নয় রুটি চাই। ১৯৯১ সালের পর থেকে যে সমস্ত পদ অবলুপ্ত করা হয়েছে, সেই সব পদ ফিরিয়ে আনারও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে আজকের যন্তর মন্তরের সভা নিয়ে পুলিশি ব্যবস্থা আঁটোসাটো। বাম যুবদের বক্তব্য শান্তিপূর্ণ সভা হবে। তবে পুলিশ সংঘর্ষ তৈরির চেষ্টা করলে প্ররোচনায় পা দেওয়া হবে না। সরকারের কাছে দাবি, যুব সমাজ কাজ না পেলে দিতে বেকার ভাতা। ভোটের আগে এই প্রতিশ্রুতি ছিল কেন্দ্রের। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাতে প্রতিনিধিরা গেলেও দেখা করেনি সরকারপক্ষ। এবার দাবি কেন্দ্রের কাছে।

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...