Sunday, April 5, 2026

তৃণমূলের বৃহত্তম ‘ ইভেন্ট লঞ্চ’ ঘিরে নেতাজি ইন্ডোর জমজমাট

Date:

Share post:

কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার বৃহত্তম অনুষ্ঠান। আজ সোমবার রেকর্ড গড়তে চলেছে তৃণমূল। পাহাড় থেকে সাগর, দলীয় বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা।
আর এই কৌতূহলের বাতাবরণেই সোমবার সকাল থেকে জমজমাট নেতাজি ইন্ডোর। আসতে শুরু করেছেন নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। দারুণ সাজানো স্টেডিয়াম। বারকোড লাগানো প্রবেশপত্র যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা। কড়া নিরাপত্তা। সর্বত্র সুশৃঙ্খল পেশাদারিত্বের ছাপ। ইন্ডোরে মঞ্চের সামনে জোন ভাগ করে বসার ব্যবস্থা। তার সঙ্গে গ্যালারিতে বিভিন্ন অঞ্চল ও শাখা সংগঠনের নেতারা। ঢোকার সময়ই বৈঠকসংক্রান্ত কাগজ দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের মুখ। আর এই গোটা কর্মযজ্ঞ সামলাচ্ছেন অভিষেক- পিকে জুটি। দিদিকে বলো ইতিমধ্যেই হিট। আজ তার সঙ্গে যোগ হবে আরও কিছু বড় নতুন কর্মসূচি। মূল সুর মমতা সরকার উন্নয়নের বিপুল কাজগুলি বাংলাজুড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এনিয়ে চর্চা চরমে। ঠিক কী ঘোষণা হয়, তার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। তৃণমূল পরিবারে তো এনিয়ে উন্মাদনা বটেই। এহেন অবস্থায় সকাল থেকেই নেতাজি ইন্ডোরে ভিড় শুরু। মমতা স্বয়ং পৌঁছবেন বেলা সাড়ে দশটার পর, এগারোটা নাগাদ। নতুন কর্মসূচি ঘোষণা হলেও তার সঙ্গে দিদিকে বলো চলতেই থাকবে। শুধু পুরভোট নয়, আগামী বিধানসভা ভোটে আরও বেশি আসন জয়ের লক্ষ্যেই এই নিবিড় জনসংযোগ কর্মসূচি দলের।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...