Tuesday, June 16, 2026

সোশ্যাল মিডিয়ায় মোদি থাকছেন, নারী দিবসে নারীদের হাতে দেবেন তাঁর অ্যাকাউন্ট

Date:

Share post:

সব জল্পনার অবসান!

পয়লা এপ্রিল এখনও আসেনি৷ তবে এ বছর আগাম এপ্রিল ফুল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মঙ্গলবারের টুইটেই জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া আদৌ ছাড়ছেন না নরেন্দ্র মোদি।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই দেশজুড়ে চাঞ্চল্য দেখা দেয়।

আর মঙ্গলবার ফের মোদি নিজেই জানালেন, আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে তাঁর অ্যাকাউন্ট একদিনের জন্য মহিলাদের হাতে তুলে দেবেন তিনি। যে মহিলারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা যোগান,তাঁদের কথা ওইদিন সরাসরি প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা যাবে।
ট্যুইটে এদিন মোদি বলেছেন, আগামী ৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। ‘এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হবে সেই সব মহিলাদের, যাঁদের জীবন ও কাজ আমাদের প্রেরণা যোগায়।’

#SheInspiresUs– এই হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন মহিলারা।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...