Friday, June 12, 2026

কবে পুরভোট? দিন স্থির করতে সোমবার সর্বদল বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

পুরসভা নির্বাচনের দিন স্থির করতে সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার বেলা ৩ টেয় স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ওই বৈঠকে ডাকা হয়। কমিশন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরএসপি, সিপিআই, সিপিআইএম সহ দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে পৌরহিত্য করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সোমবার সব দলের সঙ্গে কথা বলার পরে আগামী সপ্তাহেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
এদিকে, শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে রাজ্য পুলিশের পাশাপাশি বাড়তি কোনও বাহিনী ব্যবহার করতেও তিনি কমিশনকে পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন-রাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী দীনেশ বাজাজ, ফের মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...