Wednesday, June 10, 2026

বেআইনি ভাবে চাল মজুত করায় গ্রেফতার ২

Date:

Share post:

বেআইনি ভাবে চাল মজুত করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩৪২ বস্তা চাল।

কাশীপুর রোড অঞ্চলে একটি গুদামে বেআইনি ভাবে চাল মজুত করছেন এক ব্যবসায়ী। এই খবর পেয়ে
শনিবার ওই গুদামে যান ইবি অফিসাররা। ঘটনাস্থলে গিয়ে ৩৪২ বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় ওই ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল এবং আমির আনসারিকে। ইবি সূত্রে খবর, ওই চালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭৪ হাজার টাকা। লালবাজারে সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে ধৃতদের।

গত রবিবার থেকেই কার্যত অবরুদ্ধ রাজ্য সহ গোটা দেশ। এখনও খাদ্য সংকট দেখা যায়নি রাজ্যে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান যাতে স্বাভাবিক থাকে, তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...