Sunday, May 17, 2026

‘সব ঋণ মিটিয়ে দেব’,আর্থিক সঙ্কটের সময়ে সীতারামনকে টুইট বিজয় মাল্য’র

Date:

Share post:

আর্থিক সঙ্কটের মুখে দেশের অর্থনীতি। ঠিক সেই সময়ে ফের নিজের ১০০% দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন বিজয় মাল্য।

দেশে লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক টুইটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তিনি লিখেছেন, ‘‘আশা করি দেশের এই দুঃসময়ে অর্থমন্ত্রী আমার আর্জি মেনে নেবেন।’’ লকডাউনের নিয়মকানুন মেনে তাঁর সংস্থাগুলিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ বলেও জানিয়েছেন কিংফিশার কর্ণধার। যদিও অর্থমন্ত্রী বা তাঁর মন্ত্রক এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বিজয় মাল্য’র বিরুদ্ধে। বর্তমানে তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
টুইটারে মাল্য লিখেছেন, ‘‘কিংফিশার সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছে বারবার সেই টাকার ১০০ শতাংশ ফেরত দেওয়ার জন্য আমি বার বার প্রস্তাব দিয়েছি। কিন্তু ব্যাঙ্ক বা ইডি কোনও কর্তৃপক্ষই অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেননি। আশা করি এই দুর্দিনে অর্থমন্ত্রী আমার কথা শুনবেন।’’

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...