Monday, May 25, 2026

করোনায় রাজ্যে ফের মৃত্যু

Date:

Share post:

করোনায় রাজ্যে মৃত্যু হল আর একজনের। বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানকারই বাসিন্দা মৃত এই প্রৌঢ়। এদিন সকাল ৯.২৫ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। তিনি কিডনি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এই হাসপাতালে তার দীর্ঘদিন ধরে ডায়ালিসিস হয়। এবারও তার ডায়ালিসিস হচ্ছিল। এ ছাড়াও তাঁর নিউমোনিয়া হয়েছিল, ছিল শ্বাসনালির সংক্রমণও। যে কারণে তাকে আইসোলেশন ও ভেন্টিলেশনে রাখেন। গত ২৬ তারিখে ৫৭ বছরের প্রৌঢ় হাসপাতাল ভর্তি হন। প্রাথমিকভাবে তার কিডনি সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন তার সঙ্গে পরিবারের একজন ভিন রাজ্য থেকে এসে দেখা করে যান বলে খবর। তারপর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। অনুমান বাইরে থেকে আসা ওই আত্মীয়র কাছ থেকেই সম্ভবত তিনি আক্রান্ত হয়েছিলেন। ৪৮ ঘন্টা আগেই তার সোয়াব টেস্ট পজিটিভ আসে। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী, ফাস্টফুড সেন্টার ছিল বেলঘরিয়ায়। রাজ্য সরকারকে পুরো তথ্য জানানো হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে যথাযথভাবে শেষকৃত্য সরকারি তত্ত্বাবধানে হবে। খোঁজা হচ্ছে প্রৌঢ়ের সেই আত্মীয়কে। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হল ৬।

Related articles

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...