Friday, June 26, 2026

করোনা, লকডাউন ও অর্থনীতি: শঙ্কিত দেশবাসীকে আস্থা জোগাতেই নতুন কর্মসূচির ডাক মোদির

Date:

Share post:

নির্দিষ্ট কোনও প্রশাসনিক বা অর্থনৈতিক ঘোষণা নয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও-ভাষণটি মূলত দেশবাসীর আস্থা জোগানোর ও মনোবল বাড়ানোর লক্ষ্যে। দেশজোড়া ২১ দিনের লকডাউন পরিস্থিতিতে দেশবাসীর মনে একদিকে যখন করোনা সংক্রমণের আতঙ্ক তখন অন্যদিকে তীব্র হচ্ছে আর্থিক সংকটের আশঙ্কাও। এমন জটিল সংকটে দেশের আমজনতা, বিশেষত গরিব মানুষের মনোবলকে চাঙ্গা রাখতেই রবিবার রাত নটায় বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন মোদি। করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় গোটা দুনিয়া যখন নাজেহাল, তখন ১৩০ কোটি ভারতবাসীর মহাশক্তির কথা বলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে যুদ্ধজয়ের ডাক দিলেন মোদি। প্রতীকী কর্মসূচির মোড়কে করোনার অন্ধকারে আশার আলো জ্বালানোর মানসিক শক্তি অর্জনের ভোকাল টনিক দিলেন। কঠিন পরিস্থিতিতে এই ঐক্যের বার্তা সাধারণ মানুষের মনোবল বাড়াতে কাজে লাগবে বলে আশা রাজনৈতিক মহলের।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...