Monday, April 6, 2026

টানা তিন সপ্তাহ লকডাউনের পর ট্রেন কি চলবে? জানাল রেলমন্ত্রক

Date:

Share post:

কোভিড-১৯ এর জেরে আতঙ্কিত সারা বিশ্ব। দেশে এই প্রথম বার বন্ধ রয়েছে রেল পরিষেবা। মারণ ভাইরাসের জেরে ২৪ মার্চ মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউনে বন্ধ হয়েছে রেল পরিষেবা।

⚫ তিন সপ্তাহ পর অর্থাৎ ১৪ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে দেশব্যাপী লকডাউনের সময়সীমা। এরপর থেকে কি স্বাভাবিক নিয়মেই চলবে ট্রেন? প্রশ্ন উঠেছে বারবার।

⚫ রেলমন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, ট্রেনের রিজারভেশন কখনই বন্ধ ছিল না৷ লকডাউন শেষে নিজস্ব নিয়মেই চলবে ট্রেন৷ তারা আরও জানিয়েছে, নতুন নিয়ম করে ১৫ তারিখ থেকে রেলের টিকিট পাওয়া যাচ্ছে, এই খবর ঠিক নয়৷ কারণ লকডাউন ছাড়া তাদের পরিষেবা কখনই বন্ধ ছিল না৷

⚫ এর আগে রেলমন্ত্রক ঘোষণা করেছিল, লকডাউনের ফলে যাদের ট্রেন বাতিল হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে।

⚫ আপাতত বিশেষ কিছু ট্রেনের কামরা আইসোলেশনের জন্য ব্যবহারের প্রস্তুতিও শুরু হয়েছে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...