Saturday, June 20, 2026

সেপ্টেম্বর পর্যন্ত চলবে লকডাউন, বলছে সমীক্ষা

Date:

Share post:

এখনই শেষ হচ্ছে না ভারতের লকডাউন পর্ব৷ এমনটাই বলছে বিসিজি সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী, জুনের চতুর্থ সপ্তাহের আগে লকডাউন তোলা সম্ভব না৷ জুনের শেষ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারা দেশে ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করা হবে৷

ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং জননীতির জন্যই দীর্ঘ দিন চলবে লকডাউন পর্ব এমনটাই উল্লেখ করা হয়েছে বোস্টন কনসাল্টিং গ্রুপ তথা বিসিজি-র ওই সমীক্ষায়। করোনা রুখতে গত ২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। লকডাউনের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে কেন্দ্র সরকার। সঠিক সময়ে ভারত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর বিশেষ দূত ডেভিড নাবারো। বিসিজি- র ওয়েবসাইটে জেনে নিন বিস্তারিত তথ্য https://www.bcg.com/

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...