Saturday, June 20, 2026

রবিবার রাত ৯টার পরে বিদ্যুৎ বিভ্রাট? আশঙ্কায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

রবিবার রাতে প্রধানমন্ত্রীর অভিনব দীপ প্রজ্জ্বলন কর্মসূচি কি দেশ জুড়ে গভীর অন্ধকার ডেকে আনতে পারে? অন্তত এমনটাই আশঙ্কা করছেন বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। কারণ স্বরূপ তাঁরা বলছেন, নটার সময় আচমকা বিদ্যুতের চাহিদা একেবারে কমে গেলে, বিদ্যুৎ উদ্বৃত্ত হয়ে বড়োসড়ো বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আবার ৯টা ৯মিনিটের পরে একসঙ্গে চাহিদা বেড়ে গেলে গ্রিড বসে যাওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে নটায় একবার ঘরের আলো নেভানোর পরে নটা দশে আবার সেটা জালানো যাবে কি না তাই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ৯ মিনিট নয়, আরো বেশিক্ষণ সময় হাতে মোমবাতি ধরে দাঁড়িয়ে থাকতে হবে না তো? এ প্রশ্ন তুলছেন অনেকেই।

তবে একইসঙ্গে আরও একটা মত, দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর আবেদনে ঘরের আলো নেভানোর কথা বলা হলেও, পাখা, এসি সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার কোনও কথা কিন্তু বলা হয়নি। সেক্ষেত্রে সেই জায়গাগুলিতে বিদ্যুৎ সংযোগ একই রকম থাকবে। তবে করোনাভাইরাসের মতো এই ধরনের কর্মসূচিও সবার কাছেই প্রথম। সুতরাং বিপর্যয়ের আগাম আশঙ্কা করেই তৈরি হচ্ছেন বিদ্যুৎ দফতর। কীভাবে বিদ্যুতের যোগান সঙ্গে চাহিদার ভারসাম্য রেখে বিপর্যয় এড়ানো যায় তারই চেষ্টা চলছে। তবে এই কঠিন পরিস্থিতিতে কোনোভাবে যদি গ্রিড বসে যায়, তাহলে শুধু সাধারণ মানুষই সমস্যায় পড়বেন না, ব্যাহত হবে হাসপাতালগুলোর পরিষেবা। যেখানে কাজ চালিয়ে যাওয়াটা এখন সবচেয়ে জরুরি।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...